Category: Campaign News

  • খোকসা-কুমারখালীর উন্নয়নে শেখ সাদীর অঙ্গীকার

    খোকসা-কুমারখালীর উন্নয়নে শেখ সাদীর অঙ্গীকার

    খোকসা-কুমারখালী আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী মো. শেখ সাদী সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল DBC নিউজে এক বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন।
    এই সাক্ষাৎকারে তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার পরিকল্পনা তুলে ধরেন।

    তিনি বলেন –

    খোকসা-কুমারখালীর প্রতিটি মানুষ আমার প্রেরণা। আমি চাই, এখানকার নারী, তরুণ এবং পরিশ্রমী মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি আত্মনির্ভর সমাজ গড়ে তুলতে।

    সাক্ষাৎকারে মো. শেখ সাদী বিশেষভাবে গুরুত্ব দেন—

    • নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়ন,
    • তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি,
    • মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ,
    • কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বস্ত্র শিল্প পুনরুজ্জীবিত করা, এবং
    • স্থানীয় পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকারি সহায়তা।

    তিনি বিশ্বাস করেন, স্থানীয় সম্পদ, জনশক্তি ও প্রযুক্তিকে একত্রে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, কর্মমুখী ও আধুনিক খোকসা-কুমারখালী গড়ে তোলা সম্ভব।

  • কুষ্টিয়ায় বিএনপির ৩১ দফা পথসভায় মো. শেখ সাদী

    কুষ্টিয়ায় বিএনপির ৩১ দফা পথসভায় মো. শেখ সাদী

    কুমারখালীর সদকী ইউনিয়নে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে পথসভা ও আলোচনা সভায় মো. শেখ সাদীর অংশগ্রহণ

    ২৫ অক্টোবর ২০২৫, শনিবার কুষ্টিয়া-০৪ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো. শেখ সাদী নেতৃত্ব দিচ্ছেন গণমানুষের আন্দোলনে।
    গতকাল কুমারখালীর সদকী ইউনিয়নের বিভিন্ন স্থানে ও তরুণ মোর বাজারে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে অনুষ্ঠিত হয় পথসভা ও আলোচনা সভা।

    এই পথসভায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “৩১ দফা বাস্তবায়িত হলে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা সম্ভব।”

    মানুষের আগ্রহ, তরুণদের অংশগ্রহণ আর পরিবর্তনের প্রত্যয়ই প্রমাণ করে— নতুন বাংলাদেশের পথে আমরা একসাথে আছি।

    তিনি আরও বলেন, এই আন্দোলনের লক্ষ্য ব্যক্তিগত নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্রের মুক্তির সংগ্রাম।

    দিনব্যাপী এ পথসভা ও আলোচনা সভায় বিপুল জনসমাগম প্রমাণ করে— কুষ্টিয়ার মানুষ পরিবর্তন চায়, চায় ধানের শীষের বিজয়।

  • ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন শেখ সাদী

    ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন শেখ সাদী

    বিএনপির ৩১ দফা মানুষের দ্বারে পৌঁছে দিতে কুষ্টিয়া-০৪ এ মো. শেখ সাদীর জনসংযোগ কার্যক্রম

    একটি দেশ কিভাবে চলবে— সেই সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে বিএনপির ৩১ দফা ঘোষণায়।
    এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকারের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে।

    কুষ্টিয়া-০৪ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো. শেখ সাদী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন এই ৩১ দফার বার্তা। গ্রামের পথে, বাজারে, ঘরে ঘরে— জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে তিনি তুলে ধরছেন বিএনপির প্রতিশ্রুতিগুলো।

    “একটি দেশ কিভাবে চলবে— সেই সুস্পষ্ট পথনির্দেশই রয়েছে বিএনপির ৩১ দফায়! যেটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটিই— ধানের শীষের বিজয়। এখানে ব্যক্তি কোন বিষয় নয়, ধানের শীষ, দেশ ও গণতন্ত্রই আমাদের প্রথম অঙ্গীকার।”

    জনগণের এই সরব অংশগ্রহণ এবং সমর্থনই প্রমাণ করে, পরিবর্তনের আকাঙ্ক্ষা আজ সর্বত্র। ধানের শীষের বিজয় মানেই একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের দিকে নতুন যাত্রা।

  • কুষ্টিয়া জেলা সমিতির অনুষ্ঠানে শেখ সাদী

    কুষ্টিয়া জেলা সমিতির অনুষ্ঠানে শেখ সাদী

    কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার ৩০ বছর পূর্তি ও ২৯তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে মো. শেখ সাদী

    কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার ৩০ বছর পূর্তি ও ২৯তম বার্ষিক সাধারণ সভা ২০২৫ সালের ১৩ অক্টোবর (সোমবার) রাজধানীর আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা-তে অনুষ্ঠিত হয়েছে।

    এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী।

    অনুষ্ঠানে মো. শেখ সাদী বলেন—

    কুষ্টিয়া মানে সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। আর কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা সেই ঐতিহ্য ও ঐক্যকে ধারণ করে রাখা এক বৃহৎ প্ল্যাটফর্ম। এই ঐতিহ্যের অংশ হতে পেরে আমি গর্বিত

    তিনি আরও বলেন, এই সমিতি শুধু সামাজিক বন্ধনের নয়, বরং কুষ্টিয়ার উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত।

    অনুষ্ঠানে সমিতির অতীত কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা, সদস্য, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী কুষ্টিয়াবাসী।

    সভায় আগত অতিথিরা মো. শেখ সাদীর নেতৃত্বে সমিতির কার্যক্রমের প্রশংসা করেন এবং কুষ্টিয়ার উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

  • বিএনপির ৩১ দফা নির্বাচন ইশতেহারের বার্তা নিয়ে মাঠে মো. শেখ সাদী

    বিএনপির ৩১ দফা নির্বাচন ইশতেহারের বার্তা নিয়ে মাঠে মো. শেখ সাদী

    দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফার বার্তা নিয়ে মাঠে মো. শেখ সাদী

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নির্বাচন ইশতেহার এখন দেশের জনগণের মাঝে ব্যাপকভাবে আলোচিত।
    এই ৩১ দফার মূল লক্ষ্য — দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন, যেখানে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরে আসবে।

    এই ইশতেহারের বার্তা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে নিরলসভাবে মাঠে কাজ করছেন কুষ্টিয়া-০৪ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো. শেখ সাদী।

    তিনি বলেন —

    “প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ঘরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা পৌঁছে দিতেই আমার এই নিরলস ছুটে চলা। কারণ আমি বিশ্বাস করি—এই ৩১ দফার বাস্তবায়নই পারে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে।”

    মো. শেখ সাদী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং কুষ্টিয়া অঞ্চলে উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানে তার অবদান ইতিমধ্যেই ব্যাপক প্রশংসিত।
    তিনি বিশ্বাস করেন, ৩১ দফা ইশতেহারই বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা, যা মানুষের আস্থা ও অধিকার পুনরুদ্ধারের পথ দেখাবে।

    আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি জনগণের সাথে সরাসরি যোগাযোগে রয়েছেন এবং কুষ্টিয়া-০৪ আসনে বিএনপির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।
    তার লক্ষ্য—দলের ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।